দুমকিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা..
প্রকাশ: 12 September 2026 । 16:14 | আপডেট: 12 September 2026 । 16:14
মোঃ জসীম উদ্দিন, দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
সারাদেশের ন্যায় পটুয়াখালীর দুমকিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এর আগে প্রধানমন্ত্রীর উদ্বোধনী কর্মসূচির ধারাবাহিকতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সমন্বয় সভার আয়োজন করা হয়। দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন, বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, আইসিটি কর্মকর্তা শমির দাশ, একাডেমিক কর্মকর্তা সফিকুল ইসলাম এবং জনস্বাস্থ্য কর্মকর্তা মোসা. নিপা বেগম।
এছাড়া সভায় অন্যান্যের মধ্যে পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল গাজী, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোরকানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমন্বয় সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি উপজেলা শহর, স্থানীয় হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিজ নিজ উদ্যোগে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা ও মশামুক্ত পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় বক্তারা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.