আগৈলঝাড়ায় মাদক-ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে..
প্রকাশ: 11 September 2026 । 20:56 | আপডেট: 11 September 2026 । 20:56
জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ
বরিশালের আগৈলঝাায় শিক্ষার্থীদের মাঝে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও মোবাইল ফোনের অপব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার রাংতা মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে এ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায়
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন ভূমিকা পালন, মোবাইল ফোনের অপব্যবহার থেকে বিরত থাকা এবং জীবনের লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
ওসি মোহাম্মদ মাসুদ খান শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দর ও নিরাপদ জীবন গঠনে ভালো কাজে মনোযোগী হওয়ার পাশাপাশি ক্ষতিকর ও অপরাধমূলক কর্মকান্ড থেকে নিজেদের দূরে রাখার আহবান জানান। এ সময় রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
ওসি মোহাম্মদ মাসুদ খান আরও বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও সচেতনতার মাধ্যমে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.