জাপানের কাছে হেরে বাংলাদেশের ফাইনালের..

প্রকাশ: 10 September 2026 । 20:53 | আপডেট: 10 September 2026 । 20:53

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপের নকআউট পর্বে উঠেছিল বাংলাদেশ। তবে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জাপানের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ হয়েছে লাল-সবুজের মেয়েদের।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জাপানের কাছে হারতে হয় বাংলাদেশকে।

ম্যাচের ২৬তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে হিরাই ইয়োশিনোর গোলে এগিয়ে যায় জাপান। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে বেশ কয়েকটি সুযোগও তৈরি করেন শারিকা রিমন ও কনা আক্তাররা। তবে সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি দলটি।

চতুর্থ কোয়ার্টারে ফিল্ড গোল করে জাপানের ব্যবধান দ্বিগুণ করেন সুজুকি মোমোকা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে সেমিফাইনালে ওঠে জাপান।

এর আগে গ্রুপ পর্বে চার ম্যাচের সবকটিতে জিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে হারের পর এখন পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে দলটি। আগামী ১২ সেপ্টেম্বর ওই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে মালয়েশিয়া অথবা দক্ষিণ কোরিয়া।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!