র্যাবের মতো বাহিনী প্রয়োজন :..
প্রকাশ: 10 September 2026 । 19:52 | আপডেট: 10 September 2026 । 19:52
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার স্বার্থে র্যাবের মতো একটি সংগঠন প্রয়োজন বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান রহমান বাবর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বাবর বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে র্যাবের মতো একটি বাহিনী প্রয়োজন। তবে এ ধরনের বাহিনীর কার্যক্রম দক্ষতা, শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করতে হবে। অতীতে র্যাব বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধী দমনে ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।
র্যাবের পরিবর্তে এসআরবি গঠনের প্রসঙ্গে তিনি বলেন, দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে এ ধরনের একটি সংগঠনের প্রয়োজন রয়েছে। বিভিন্ন বোমা হামলা ও নিরাপত্তা ঝুঁকির বিষয় উল্লেখ করে তিনি এসআরবি গঠনের উদ্যোগকে সমর্থন করেন।
বিরোধীদলীয় সদস্যদের উদ্দেশে বাবর বলেন, সরকারের পক্ষ থেকে এসআরবির কার্যক্রম নিয়ে আশ্বস্ত করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে এ বাহিনীর কার্যক্রমে সংশোধনের বিষয়গুলোও মূল্যায়ন করা যেতে পারে।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে কিছু বিষয় প্রকাশ্যে বলা সম্ভব নয়। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার জন্য এমন একটি বাহিনী প্রয়োজন বলে তিনি মনে করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.