সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন..
প্রকাশ: 10 September 2026 । 14:29 | আপডেট: 10 September 2026 । 14:29
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
বর্তমান সরকারের আমলে সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ভারসাম্য বজায় রাখাই সরকারের লক্ষ্য।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার নিরাপত্তা বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, আইন একদিনের জন্য নয়। এ বিষয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। সরকারের লক্ষ্য সামাজিক ভারসাম্য ধরে রাখা। তবে গণমাধ্যমের স্বাধীনতা যেন অক্ষুণ্ন থাকে, সেটিও নিশ্চিত করা হবে। কারও কণ্ঠ চেপে ধরার ইচ্ছা সরকারের নেই।
এদিকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু কনটেন্ট নিয়ে সরকার উদ্বিগ্ন। এসব কনটেন্টের কারণে সামাজিকভাবে ক্ষতি হয়েছে। ব্যক্তি ও পারিবারিক জীবন যাতে এ ধরনের প্রচার-প্রচারণার কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে একটি আইন প্রণয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.