ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতনের..

প্রকাশ: 9 September 2026 । 18:19 | আপডেট: 9 September 2026 । 18:19

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ফ্যাসিবাদের আমলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, সেই নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিবাদ করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করা নারীরাও নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।

নারীদের ওপর হামলাকারীদের ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনা একটি ঘৃণ্য অপরাধ।

জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, জ্বালানি সংকট একটি আন্তর্জাতিক বিষয়। কোনো একক রাষ্ট্রের পক্ষে এটি সমাধান করা সম্ভব নয়। ধীরে ধীরে গ্যাসের সংকটও কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈদেশিক কর্মসংস্থান প্রসঙ্গে রিজভী দাবি করেন, এ খাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘যুগান্তকারী উদ্যোগ’ নিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!