নওগাঁয় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ: 9 September 2026 । 18:20 | আপডেট: 9 September 2026 । 18:20

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) করেসপন্ডেন্টঃ

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের নওযোয়ান মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেডির মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।
এ সময় বক্তারা নারীদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে জেলা বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ১৪টি ইউনিটের বিপুলসংখ্যক নারী নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!