জাতিসংঘের নতুন সভাপতি খলিলুর রহমানের..
প্রকাশ: 9 September 2026 । 11:08 | আপডেট: 9 September 2026 । 11:08
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের ড. খলিলুর রহমান। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম অধিবেশনের সমাপনী পর্বের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর খলিলুর রহমান বলেন, বিশ্বের সব সমস্যার দ্রুত ও বন্ধুত্বপূর্ণ সমাধান হবে—এমনটা মনে করার মতো সরল ব্যক্তি তিনি নন। কিছু সমস্যা দীর্ঘদিন অমীমাংসিত থাকতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে সমাধানে সময় লাগতে পারে। তবে যেখানে সম্ভব, সেখানে সহাবস্থানের পথ খুঁজে বের করার চেষ্টা অব্যাহত থাকবে।
সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশগুলো একসঙ্গে কাজ করলে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন আরও সহজ হবে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রস্তাবিত সংস্কার উদ্যোগ এগিয়ে নেওয়ার পাশাপাশি নাগরিক সমাজ, ব্যবসায়ী গোষ্ঠী ও শিক্ষাবিদসহ বিভিন্ন অংশীজনকে জাতিসংঘের কার্যক্রমে আরও সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জাতিসংঘে প্রতিনিধিত্বের বিষয়ে এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, এর আগে বাংলাদেশ সরকারের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি তাদের পরিস্থিতি সরাসরি দেখেছেন। রোহিঙ্গাদের দুর্ভোগ এবং নিজ ভূমিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষাও তিনি প্রত্যক্ষ করেছেন।
এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হয়েছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় সংসদের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.