অক্টোবরে বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ,..

প্রকাশ: 8 September 2026 । 20:58 | আপডেট: 8 September 2026 । 20:58

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

টেস্ট সিরিজ খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুই ম্যাচের এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজটি ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ। আগামী ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল।

সফরের শুরুতে ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।

এরপর ২৮ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি শেষে দুই দল সিলেটে যাবে। সেখানে ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। দুটি ম্যাচই শুরু হবে সকাল ১০টায়।

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে। ফাইনালে ওঠার সুযোগ থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ রয়েছে পয়েন্ট টেবিলের অষ্টম অবস্থানে। ফলে সিরিজটিতে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের সুযোগ থাকছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!