১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের..
প্রকাশ: 8 September 2026 । 17:33 | আপডেট: 8 September 2026 । 17:33
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, প্রথম দিন থার্ড টার্মিনাল দিয়ে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে টার্মিনালটি পুরোপুরি চালু হবে।
মন্ত্রী জানান, থার্ড টার্মিনাল পরিচালনার আয় থেকে বাংলাদেশের অংশ থাকবে ২৭ শতাংশ। এছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ দায়িত্ব পালন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর থার্ড টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের জন্য সরকার ৫ হাজার কোটি টাকা দিয়েছে, আর বাকি অর্থ জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার ঋণ।
২০১৭ সালে থার্ড টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। পরে ২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালটির আংশিক উদ্বোধন করা হয়। তখন ২০২৪ সালের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে চালুর কথা জানিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
তবে নির্ধারিত সময়ে পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। এবার আগামী ১৬ ডিসেম্বর থেকে টার্মিনালটির কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.