বিগ ব্যাশে খেলতে কেন্দ্রীয় চুক্তি..
প্রকাশ: 8 September 2026 । 17:18 | আপডেট: 8 September 2026 । 17:18
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গিয়ে ‘ক্যাজুয়াল কনট্রাক্ট’ বেছে নিয়েছেন ব্যাটার মার্ক চ্যাপম্যান। তার জায়গায় প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেয়েছেন পেসার ম্যাথিউ ফিশার।
ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে খেলবেন চ্যাপম্যান। এর আগে নভেম্বরে ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ডের সাদা বলের সিরিজে অংশ নেবেন তিনি। তবে তার বিগ ব্যাশের দল এখনো চূড়ান্ত হয়নি।
চ্যাপম্যান ছাড়াও ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সাইফার্ট ‘ক্যাজুয়াল কনট্রাক্টে’ রয়েছেন। এ ধরনের চুক্তির মাধ্যমে তারা নিউ জিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পরিবর্তে বিগ ব্যাশে খেলার সুযোগ পান।
ভারত সফরের পর অস্ট্রেলিয়ায় যাবেন চ্যাপম্যান। একই সময়ে নিউ জিল্যান্ডের অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ চলবে। তবে ২০২৪ সালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেননি তিনি এবং এখনো কোনো টেস্ট ম্যাচেও অংশ নেননি।
চলতি বছরের শুরুতে কেন্দ্রীয় চুক্তির প্রাথমিক তালিকা তৈরির সময় চ্যাপম্যান নিজেই টেস্ট ক্রিকেটের জন্য বিবেচিত না হওয়ার অনুরোধ করেছিলেন।
চ্যাপম্যানের সরে দাঁড়ানোর ফলে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ম্যাট ফিশার ২০২৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলেছেন। নিউ জিল্যান্ডের হয়ে তার তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিও রয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.