ইরানের বিরুদ্ধে বিজয়ের পর তেলের..

প্রকাশ: 8 September 2026 । 17:08 | আপডেট: 8 September 2026 । 17:08

অনলাইন ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়ের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত ও বড় ধরনের পতন হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বিজয়ের পর যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম ৩ ডলারে নেমে আসবে। পরে তা ২ ডলারের নিচেও চলে যেতে পারে বলে দাবি করেন তিনি।

ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতের প্রেক্ষাপটে দেওয়া ওই বক্তব্যে ট্রাম্প আবারও বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।

এদিকে, হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৭ ডলারে পৌঁছায়।

গত পাঁচ দিনে ব্রেন্টের দাম প্রায় ৯ শতাংশ এবং এক মাসে প্রায় ১৯ শতাংশ বেড়েছে। সোমবারের দাম গত ২৪ জুলাইয়ের সর্বোচ্চ দামের কাছাকাছি পৌঁছায়, সেদিন ব্যারেলপ্রতি দাম ৯৭ দশমিক ৯৩ ডলারের ওপরে উঠেছিল।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা অব্যাহত থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!