ক্যাচ মিসেই হাতছাড়া ম্যাচ, সেমিফাইনালের..
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬ । ১৩:২২ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬ । ১৩:২২
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
নারী এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১১৪ রানের সংগ্রহ গড়ে টাইগ্রেসরা। পরে বল হাতে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত ম্যাচটি ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। তখন ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই ছিল। তবে শেষ দিকে একটি ক্যাচের সুযোগ হাতছাড়া হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। শেষ পর্যন্ত ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
ম্যাচ শেষে বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি মনে করেন, ক্যাচটি নিতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।
তিনি বলেন, ‘১৮তম ওভার পর্যন্ত ম্যাচটা আমাদের হাতেই ছিল। ওই ওভারে ডিপ মিডউইকেটে একটা ক্যাচ মিস করেছি। ক্যাচটা নিতে পারলে হয়তো ম্যাচটাও আমরা জিততে পারতাম।’
তবে শুধু ফিল্ডিং নয়, ব্যাটিংয়েও ঘাটতি ছিল বলে মনে করেন সোবহানা। তাঁর মতে, ১১৪ রান জয়ের জন্য যথেষ্ট ছিল না। বাংলাদেশের লক্ষ্য ছিল ১৪০ রানের বেশি।
সোবহানা বলেন, ‘এই রানটা যথেষ্ট ছিল না, কারণ আমাদের লক্ষ্য ছিল ১৪০-এর বেশি। মাঝের ওভারগুলোতে আমরা একটু ধীর হয়ে গিয়েছিলাম, আর শেষ তিন-চার ওভারও ঠিকভাবে কাজে লাগাতে পারিনি।’
এদিকে ৮ সেপ্টেম্বর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে জয় পেলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে। তাই শেষ ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় সোবহানার।
তিনি বলেন, ‘এখন আমাদের পুরো মনোযোগ শেষ ম্যাচে। এই ম্যাচটা জিততে হবে, তাহলেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হবে।’
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.