সংবাদ শিরোনাম
সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ১০০ গুণী শিক্ষককে এক লাখ টাকা করে সম্মাননা দেবে সরকার ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১.৪৮ লাখ কোটি টাকা তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ-অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁওয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি লংমার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা : রুহুল কবির রিজভী ১৫ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী সালমান শাহর মৃত্যুর ৩০ বছর, এখনো কাটেনি রহস্যের জট দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লংমার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা..

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬ । ১৮:৩৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬ । ১৮:৩৯

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বিরোধী দলের লংমার্চ কর্মসূচির কঠোর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, সংসদের বাইরে গেলেই বিরোধী দলের বক্তব্য ও কর্মসূচিতে পার্লামেন্টারি আচরণের প্রতিফলন দেখা যায় না।

রোববার (৬ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় নেতাকর্মীদের ধন্যবাদ জানানোর সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিরোধী দল দায়িত্বশীল বিরোধী দলের মতো আচরণ করছে না। সরকারের কোনো ভুল-ত্রুটি থাকলে তা সংসদে তুলে ধরে গঠনমূলক সমালোচনা ও বিকল্প প্রস্তাব দেওয়ার পরিবর্তে তারা ভিন্ন পন্থা বেছে নিচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, বিরোধী দল গণবিরোধী কর্মকাণ্ড নিয়ে এগিয়ে যাচ্ছে, যা জনগণ ভালোভাবে নিচ্ছে না। লংমার্চের মতো কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, সংসদকে পাশ কাটিয়ে লংমার্চের নামে বিরোধী দল গণতান্ত্রিক পরিবেশ নষ্টের চেষ্টা করছে। জ্বালানি ও অর্থনৈতিক সংকটের মতো বিষয়ে শুধু সমালোচনা না করে সংসদে বিকল্প প্রস্তাব দেওয়ার আহ্বানও জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!