গুগলের নতুন এআই মডেল লিরিয়া..

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬ । ১৩:৫২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬ । ১৩:৫২

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

গান তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’ উন্মোচন করেছে গুগল। মডেলটি এখন গুগলের জেমিনি অ্যাপ ও জেমিনি এপিআইয়ের মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে।

গুগলের দাবি, এখন পর্যন্ত তাদের তৈরি গান তৈরির মডেলগুলোর মধ্যে লিরিয়া ৩.৫ সবচেয়ে উন্নত। নতুন সংস্করণে কণ্ঠকে আরও প্রাণবন্ত করার পাশাপাশি বাদ্যযন্ত্রের বিন্যাস ও সুরের ক্ষেত্রে উন্নতি আনা হয়েছে।

ব্যবহারকারীরা গানের ধরন লিখে কিংবা নির্দিষ্ট কোনো ধরন বেছে নিয়ে গান তৈরি করতে পারবেন। চাইলে কণ্ঠসহ পুরো গান অথবা শুধু বাদ্যযন্ত্রের সুরও তৈরি করা যাবে।

গুগল গান তৈরির জন্য কয়েকটি প্রস্তুত নমুনাও যুক্ত করেছে। এসব নমুনা ব্যবহার করে বিভিন্ন ধরনের গান তৈরি করা যাবে। পাশাপাশি জন্মদিনসহ বিশেষ উপলক্ষের জন্য ব্যক্তিগত গান তৈরির সুবিধাও থাকছে।

গুগলের তথ্যমতে, ভিডিওর জন্য গান, প্রতিষ্ঠানের প্রচারমূলক সংগীত এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য মুঠোফোনের রিংটোন তৈরিতেও লিরিয়া ৩.৫ ব্যবহার করা যাবে।

বিশ্বজুড়ে জেমিনির ওয়েব সংস্করণ ও মুঠোফোন অ্যাপ্লিকেশনে মডেলটি পাওয়া যাচ্ছে। শিল্পী ও এআই নিয়ে কাজ করা নির্মাতাদের জন্য এটি ‘ফ্লো মিউজিক’-এও যুক্ত করা হয়েছে।

এ ছাড়া সফটওয়্যার নির্মাতা ও প্রযুক্তিবিদেরা গুগল এআই স্টুডিওর মাধ্যমে লিরিয়া ৩.৫ ব্যবহার করতে পারবেন। গুগলের ভিডিও তৈরি ও সম্পাদনার সেবা গুগল ভিডসেও মডেলটি যুক্ত করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!