জ্বালানি সংকট সমাধানে কর্মপরিকল্পনা নেওয়া..
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬ । ১৯:৪৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬ । ১৯:৪৫
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগীদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমানে জ্বালানি সংকট দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। এ সংকট সমাধানে সরকার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার ও অন্তর্বর্তী সরকারের আমলের বিভিন্ন সমস্যা নিয়ে কিছু দল বিভ্রান্তি ছড়াচ্ছে। দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থাকার আহ্বান জানান।
বিএনপি রাজপথে থেকে আন্দোলন করেছে, গুপ্ত অবস্থায় কোনো কর্মকাণ্ড চালায়নি—এমন দাবি করে দলটির চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের আমলে একটি দল গুপ্ত অবস্থানে ছিল। এখন তারা প্রকাশ্যে এসে নিজেদের পরিচয় দিচ্ছে।
তিনি আরও বলেন, গুপ্ত অবস্থানে থাকা ব্যক্তিদের মধ্যে কেউ স্বৈরাচারী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারেন। কারা কাকে আড়াল করছে, তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে। মানুষের দুর্ভোগ কমাতে দলের নেতাকর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.