আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন এডিন..
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬ । ২০:৫৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬ । ২০:৫৭
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
বসনিয়া ও হার্জেগোভিনার তারকা ফরোয়ার্ড ও দীর্ঘদিনের অধিনায়ক এডিন জেকো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আগামী ২ অক্টোবর সুইডেনের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচটি জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হবে।
৪০ বছর বয়সী জেকো ২০০৭ সালে তুরস্কের বিপক্ষে জাতীয় দলে অভিষেক করেন। এখন পর্যন্ত বসনিয়ার হয়ে ১৫১ ম্যাচে ৭৩ গোল করেছেন তিনি। দেশের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তাঁর দখলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে জেকো বলেন, জাতীয় দলের জার্সি পরা তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় গর্বের বিষয়। ৪০ বছর বয়স পর্যন্ত দেশের হয়ে নিজের সবটুকু দেওয়ার পর এখন সরে দাঁড়ানোর সময় এসেছে বলে মনে করছেন তিনি।
আগামী ২ অক্টোবর জেনিকাতে সুইডেনের বিপক্ষে বিদায়ী ম্যাচে সমর্থকদের মাঠে উপস্থিত থেকে তাঁর সঙ্গে এই আবেগঘন মুহূর্ত ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন বসনিয়ার এই তারকা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.