২৪ ঘণ্টায় দেশে হাম ও..
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬ । ১৮:১৫ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ । ১৮:১৫
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে এই রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪ জন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কেবল উপসর্গ নিয়ে ৯৬৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মাধ্যমে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনে। একই সময়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ছিল ৮০ জন, যা নিয়ে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৯ হাজার ৫২৭ জনে।
হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির চাপও কমেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হচ্ছে, চিকিৎসাসেবা নিয়ে এ পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।
বিজ্ঞপ্তিতে মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ৩ জনসহ ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৮৮৭ জন শিশুর প্রাণ গেছে। অন্যদিকে এই ছয় মাসে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হামরোগী হিসেবে মোট ৯৯ জনের মৃত্যু নথিভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.