সংবাদ শিরোনাম
তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ : বাণিজ্যমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দেবে আইএসডিবি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ‘সাংবাদিকদের কলমের খোঁচায় যেন কারও জীবন ও ক্যারিয়ার নষ্ট না হয়’ প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক শান্তির সংস্কৃতি গড়তে ন্যায়বিচার ও সমতা নিশ্চিতের আহ্বান ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১,১৫২ ৩৯ বছরে পদার্পণ করল কাঠালিয়া প্রেসক্লাব নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে মৃত ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে..

প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬ । ১৮:০৮ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ । ১৮:০৮

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ১১১ জনে দাঁড়াল।

এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ১৪ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০১, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৫ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১১৯, চট্টগ্রামে ১৯৪, খুলনায় ২৪৭, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১০৯, রংপুরে ২৭ ও সিলেটে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে মোট ৩৯ হাজার ৫৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৯৫৪ জন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!