৫৫৪ দিন পর কারামুক্তি, এরপরই..
প্রকাশ: 3 September 2026 । 09:30 | আপডেট: 3 September 2026 । 09:30
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ৭ মার্চ ভোররাতে রাজধানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে।
গ্রেপ্তারের পর দীর্ঘ ৫৫৪ দিন কারাবন্দি থাকতে হয় তাকে। এ সময় রিমান্ডে নিয়ে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। দলের দাবি, নির্যাতনের একপর্যায়ে তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান তারেক রহমান। এরপরই শুরু হয় তার দীর্ঘ নির্বাসিত জীবন।
উন্নত চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে তাকে লন্ডনে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে যান স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান।
দীর্ঘ ৫৫৪ দিনের কারাবাস শেষে ৩ সেপ্টেম্বর তারেক রহমানের মুক্তির দিনটি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘কারামুক্তি দিবস’ হিসেবে পালন করে আসছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.