এশিয়ান গেমসে বাংলাদেশের ১৫ সদস্যের..

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬ । ২২:৩৯ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬ । ২২:৩৯

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দলটির নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস, সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়।

দলে ব্যাটিংয়ে রয়েছেন লিটন, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান। মিডল অর্ডারে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী।

অলরাউন্ডার হিসেবে রয়েছেন শেখ মেহেদী হাসান ও সাইফ উদ্দিন। বোলিং আক্রমণে থাকছেন রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

বাংলাদেশের ১৫ সদস্যের দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!