ভোলায় চাঁদাবাজ-টেন্ডারবাজদের স্থান হবে না..

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬ । ২২:২৯ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬ । ২২:৩০

আলমগীর সোহাগ :-

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজের স্থান হবে না। সরকারি সব ধরনের বরাদ্দের হিসাব জনগণকে বুঝে নিতে হবে। দুর্নীতির সঙ্গে জড়িত কেউ তার লোক হতে পারবেন না।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভোলার নতুন বাজার চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

পার্থ বলেন, ‘আমার রক্তে কোনো ধরনের দুর্নীতি নেই এবং আমি কোনো ধরনের দুর্নীতি করব না। যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন, তারা আমার লোক হতে পারবেন না।’

নিজের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুকে যেভাবে আপনারা ভালোবেসেছেন, আমাকেও সেভাবে ভালোবাসবেন। আমাকে কেউ মন্ত্রী বা এমপি বলে সম্বোধন করবেন না। আমি আপনাদের সন্তান। বলবেন মঞ্জু মিয়ার ছেলে পার্থ।’

ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘ভোলা-বরিশাল সেতু হবে। এ নিয়ে কেউ অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।’ একই সঙ্গে ভোলার সঙ্গে সড়ক যোগাযোগ উন্নয়নের মাধ্যমে ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ভোলার উন্নয়ন করতে চান। নির্বাচনে যারা তার বিপক্ষে ছিলেন, তাদের জন্যও তার দরজা খোলা থাকবে।

এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশাল হয়ে ভোলায় পৌঁছালে ভোলা লঞ্চঘাট ও দলীয় কার্যালয়ের সামনে বিজেপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!