গোবিন্দগঞ্জে সিপিবি’র বিক্ষোভ মিছিল ও..
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ । ২১:৫৪ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ । ২১:৫৪
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-
নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন ব্যবস্থার সংস্কার, নিত্যপণ্যের দাম কমানো, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী ২০-৩০ জুলাই চলা বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৯ জুলাই) সকাল ১১টায় গোবিন্দগঞ্জে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে উপজেলা সভাপতি অশোক আগরওয়ালার সভাপতিত্বে ও উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আল মামুন মোবারকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সদস্য আব্দুল্যাহ আদিল নান্নু, গোবিন্দগঞ্জ উপজেলা সিপিবি’র সাবেক সভাপতি মেহেরুল ইসলাম বাবলু, কৃষক নেতা রঞ্জু মিয়া, শেখ সায়েদ আলী, শাহানাজ নূপুর, যুবনেতা রাজু আহম্মেদ প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা হরণকারী বর্তমান সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। দ্রব্যমূল্যের কষাঘাতে জনগণের নাভিশ্বাস উঠেছে। এরমধ্যেই আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে, অগণতান্ত্রিকভাবে আবারও ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে। এর বিরুদ্ধে সংগ্রাম জোড়দার করতে হবে এবং একই সাথে ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম করতে হবে ও দ্বিদলীয় বৃত্তের বাইরে বাম বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার লড়াই জোরদার করতে হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.