গোবিন্দগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়..

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬ । ২১:৫৮ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬ । ২১:৫৮

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কঠোর তত্ত্বাবধান ও ত্যাগের বিনিময়ে পরিচালিত বাংলাদেশের বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে আগামীতে আরও সুসংগঠিত ও সুন্দরভাবে গড়ে তুলতে দলের বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মেনে স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শক্রমে বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে দল গোছানোর কাজে আত্মনিয়োগ করতে হবে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল সাড়ে ৫টার দিকে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব প্রধান রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আলতাব হোসেন পাতা, যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান চৌধুরী ডিউক ও রুহুল আমিন লেবু।

এ ছাড়া বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক ও আব্দুল মান্নান সিন্টু, বিএনপি নেতা তরিকুল ইসলাম চঞ্চল ও মোকাদ্দেম হোসেন সজল, যুবদল নেতা জাকিরুল ইসলাম, শাহজাহান আলী, হাবিবুর রহমান আকন্দ, কাজী এহসানুল কবির রিপন, মঈন উদ্দিন লিপন ও গোলাপ, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ শাহ আলম, কাজল চাকী ও সৈয়দ হাসানুল ইসলাম রিপন, কৃষক দল নেতা আব্দুল হালিম সরকার এবং ছাত্রদল নেতা সৈয়দ আল আমিন রনি, মনির হোসেন সরকার ও নূর আলম প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!