তারেক রহমানের নেতৃত্বে পুরো দেশ..

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬ । ২০:৪৮ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬ । ২০:৪৮

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বরিশালের উজিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ।

তিনি বলেন, বিগত দিনে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন, মামলা ও হামলার শিকার হয়েছেন। দেশের মানুষ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে।

সান্টু বলেন, ৪৮ বছরের পথচলায় বিএনপির মূল শক্তি বাংলাদেশের সাধারণ জনগণ। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আইনের শাসন নিশ্চিত হবে, মানুষের ভোটের অধিকার ও বাকস্বাধীনতা ফিরে আসবে এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। একই সঙ্গে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে অবদান রাখতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উজিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উজিরপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

অনুষ্ঠানে উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!