মাধ্যমিকের ছাত্রীদের ‘পিংক সাইকেল’ দিতে..

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬ । ২০:১৭ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬ । ২০:১৭

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের শিক্ষায় আরও উৎসাহিত করতে ‘পিংক সাইকেল’ বা গোলাপি সাইকেল উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

একই সঙ্গে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। জিপিএ-৫ পাওয়া সদ্য পাস করা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ট্যাব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানান শিক্ষামন্ত্রী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিতে মেয়েদের আরও পড়াশোনায় উৎসাহিত করতে প্রধানমন্ত্রী তাদের উপহার দেওয়ার কথা বলেছেন। এর অংশ হিসেবে ছাত্রীদের ‘পিংক সাইকেল’ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রাণিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পুরস্কারের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেওয়া হবে। প্রধানমন্ত্রী নিজেই তাদের এই অ্যাওয়ার্ড দেবেন।

এ ছাড়া সদ্য এসএসসি ও সমমান পরীক্ষা পাস করা ১ লাখ ১৬ হাজার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে পড়াশোনায় উৎসাহিত করতে উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবার শিক্ষায় জিডিপির ২ শতাংশ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে তা ৫ শতাংশে উন্নীত করা হবে। শিক্ষায় এ ধরনের বিনিয়োগ অতীতে কোনো সরকার করেনি বলেও দাবি করেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!