তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের..

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬ । ২০:০৬ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬ । ২০:১৪

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ হবে বলে প্রত্যাশা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউজ থেকে পাঠানো এক চিঠিতে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পাঠানো চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসাও জানান মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

ট্রাম্প বলেন, বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে তারেক রহমানের পাঠানো চিঠি তিনি হাতে পেয়েছেন এবং এ সিদ্ধান্তকে অত্যন্ত প্রশংসা করেছেন। বোয়িং বাংলাদেশকে কোনোভাবেই নিরাশ করবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

বাংলাদেশের জনগণ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এর জনগণ একটি অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদী।

চিঠির শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশাও ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!