চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন..

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬ । ১৯:৪৭ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬ । ১৯:৪৭

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যেহেতু বর্তমান সরকার গণতান্ত্রিক এবং জনগণের ভোটে নির্বাচিত, তাই চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।

দিনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন এবং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভারতের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

মীর শাহে আলম বলেন, বৈঠকে রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় ভারতের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!