স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা..

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬ । ১৫:৪০ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬ । ১৫:৪০

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

স্থানীয় সরকার নির্বাচনে ১১ দলীয় জোটের সমন্বয়ে নয়, দলগুলো আলাদাভাবে প্রার্থী দেবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্য ছিল জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। স্থানীয় সরকার নির্বাচনে এ ঐক্য থাকবে না। দলগুলো নিজ নিজ প্রতীকে আলাদাভাবে প্রার্থী দেবে।

তিনি বলেন, ইসির প্রতি জামায়াতে ইসলামী এখনও আস্থাশীল। নির্বাচন বর্জনের মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। স্থানীয় শাখাগুলোকে ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

ইসির অতিরিক্ত সচিবকে অপসারণের দাবি জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, তাকে পদে রেখে নির্বাচন নিরপেক্ষ হবে না। তার অভিযোগ, ওই কর্মকর্তা বিএনপির পদধারী। তবে ইসি জানিয়েছে, সরকার তাকে নিয়োগ দিয়েছে।

এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না রাখার বিষয়েও আপত্তি জানায় জামায়াত। মিয়া গোলাম পরওয়ার বলেন, এ সিদ্ধান্ত সংবিধানবিরোধী। ইসি নিজেই এ বিষয়ে সুপারিশ করেছে দাবি করে তা বাতিলের আহ্বান জানান তিনি।

এ ছাড়া নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো নেতা যাতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করার কথাও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!