অতীতে আটকে থাকলে উন্নয়ন হবে..
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬ । ১৫:২২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬ । ১৫:২২
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
অতীত ভোলা যায় না, তবে অতীতে আটকে থাকলে উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক স্থাপনে প্রতিবেশী হিসেবে উভয় দেশের দায়িত্ব বেশি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সরকারমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে কীভাবে মুক্ত বাণিজ্য (ফ্রি ট্রেড) বাড়ানো যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। উভয় দেশেরই বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাগত জানাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসার কথা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে নির্বাচিত সরকারই সবচেয়ে ভালো বোঝে।
বৈঠক প্রসঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে। চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা একটি বড় চ্যালেঞ্জ বলেও তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.