শ্রীমঙ্গলে ২৬টি ব্যাংকের সমন্বয়ে স্টুডেন্ট..

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬ । ১৩:৫৯ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬ । ১৩:৫৯

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ব্যাংকিং সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬টি ব্যাংকের সমন্বয়ে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এবং সিটি ব্যাংক পিএলসির নেতৃত্বে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি ব্যাংক পিএলসির সিলেট আঞ্চলিক শাখা প্রধান মো. শাহ হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনতা ব্যংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক ও শ্রীমঙ্গল ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি মো. সালাহ উদ্দিন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্মিত স্টুডেন্ট ব্যাংকিং এর উপর একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয় এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে শিক্ষার্থীদের জন্য একটি কুইজ প্রতিযোগিতা অনু্ষ্িঠত হয়। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক পার্থ জ্যােতি দেব। কুইজ প্রতিযোগিতায় ১০ জনকে পুরস্কার দেয়া হয়।

স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইনে শ্রীমঙ্গলের মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ প্রায় দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

সিটি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক এএসএম মাজহারুল ইসলাম জানান, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং তাদের ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দেওয়াই এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে আর্থিকভাবে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নাগরিক ও দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তারা নিজেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। স্টুডেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত করে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য।” ক্যাম্পেইনে শিক্ষার্থীদের স্টুডেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, সঞ্চয়ের গুরুত্ব এবং আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!