জিয়া-খালেদার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬ । ১৩:১৩ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬ । ১৩:১৩

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে যান তারেক রহমান। সেখানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে ফাতেহা পাঠ ও মুনাজাতে অংশ নেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে বলা হয়েছে, জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা ও গণতন্ত্রের আদর্শ সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উন্নয়ন ও উৎপাদনমুখী কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।

এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এর অংশ হিসেবে সমাধিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও আলোচনা সভা, মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!