রাঙ্গাবালীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ । ২০:৫৮ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ । ২০:৫৮
মোঃ মনিরুল ইসলাম, রাঙ্গাবালী করেসপন্ডেন্ট,পটুয়াখালীঃ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইয়াবাসহ মো. মুরসালিন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার রাতে রাঙ্গাবালী সদর ইউনিয়নের আমিবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুরসালিন ঐ গ্রামের মিজানুর রহমান ঢালীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার একটি টিম আমলিবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুরসালিনকে হাতেনাতে আটক করা হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.