চার ধাপে দুই অর্থবছরে নতুন..

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ । ১৯:১৬ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ । ১৯:১৬

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল দুই অর্থবছরে চার ধাপে বাস্তবায়নের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। অনুমোদনের জন্য সুপারিশগুলো সোমবার (৩১ আগস্ট) বিকেলে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের কথা রয়েছে।

সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের মাধ্যমে এর ব্যয় নির্বাহের লক্ষ্য নেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ সামলাতেই এমন কৌশল নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নতুন পে-স্কেলে ২০টি গ্রেডই রাখা হচ্ছে। তবে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বৈষম্য কমাতে গ্রেডের সংখ্যা কমানোর দাবি রয়েছে।

সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নতুন পে-স্কেলের গেজেট জারি হতে পারে। এতে কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীসহ ২০ লাখের বেশি মানুষ সুবিধা পাবেন।

সচিব কমিটির প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকরের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে মূল বেতনের ৩০ শতাংশ এবং আগামী বছরের শুরু থেকে আরও ৩৫ শতাংশ কার্যকর হতে পারে। বাকি অংশ পরবর্তী অর্থবছরের জুলাইয়ে এবং এরপর ওই অর্থবছরের জানুয়ারিতে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা বাস্তবায়নের সুপারিশ করা হতে পারে।

অর্থাৎ, দুই অর্থবছরে মোট চার ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!