শ্রীমঙ্গলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প :..
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ । ২১:০৪ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ । ২১:০৪
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থানীয় সাধারন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার লক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ভায়া পরীক্ষা, মা সমাবেশ ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ন্যাজারিন মিশন, পূর্ব নওয়াগাঁও, শ্রীমঙ্গল-এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গল-এর উদ্যোগে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় নারী, শিশু, গর্ভবতী মা ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ক্যাম্পে মোট ৫২ জনের ভায়া পরীক্ষা, ৮ জন গর্ভবতী মাকে স্বাস্থ্যসেবা ও পরামর্শ, ৩৩ জন শিশুকে স্বাস্থ্যসেবা এবং ১২৬ জন সাধারণ সেবাগ্রহীতাকে চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। সেবাগ্রহীতাদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ, মেডিক্যাল অফিসার ডা. আয়েশা, সিনিয়র স্টাফ নার্স হাছিনা আক্তার, জোস্না বেগম ও শেখ সাদিয়া, মিডওয়াইফ মনি বেগম, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ মাহবুবুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিং রাউতিয়া, স্বাস্থ্য সহকারী গৌতম পুরকায়স্থ ও সৌরভ রায়, সিএইচসিপি অনুপ দত্ত, অংকুশ পাল ও সুপর্ণা মালাকার।
এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.