বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে..

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ । ২০:৪৯ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ । ২০:৪৯

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ না বাড়ানোর আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার (২৯ আগস্ট) সকালে দিনাজপুরের হিলির পাউশগাড়া স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘অনেকে বিএনপিকে খুবই ছোট মনে করার চেষ্টা করেন। মনে করেন, ধাক্কা দিলেই বিএনপি চলে যাবে। অতীতেও অনেকে এ ধরনের কথা বলেছেন। কিন্তু যারা বলেছিলেন বিএনপিকে ১০ দিনও ক্ষমতায় থাকতে দেবেন না, তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছেন।’

তিনি আরও বলেন, ‘এখনও যারা দুঃস্বপ্ন দেখছেন—বিএনপিকে একটু নাড়া দিলেই বা ইচ্ছা করলেই জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে—তাদের বলতে চাই, বিএনপির শেকড় হচ্ছে জনগণের মাঝে। বিএনপি কখনো দেশ ছেড়ে যায়নি। বিএনপি আত্মসমর্পণ করার দল নয়।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তারা জীবনে আত্মসমর্পণ করেননি, আপস করেননি। জনগণকে একা ফেলে পালিয়ে যাননি।’

ডা. জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণকে পাশে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করার দল বিএনপি। বিএনপি জনগণের পক্ষে কথা বলার দল, গণতন্ত্র রক্ষার দল, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দল এবং গণতন্ত্রকে অব্যাহত রাখার দলের নাম বিএনপি।’

যারা বিএনপিকে ভয় দেখানোর বা চোখ রাঙানোর চেষ্টা করছেন, তাদের উদ্দেশে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের ভাষায় কথা বলুন। দয়া করে জনগণের কাছে আসুন। জনগণ যাদের দায়িত্ব দেবে, তারাই দায়িত্ব পালন করবে।’

তিনি বলেন, ‘অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে আনবেন না। জনগণ সবাই সজাগ। জনগণ জানে এই জনদুর্ভোগের প্রতিরোধ কীভাবে করতে হয়। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।’

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!