৪০ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কোথাও..

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ । ১৯:৫৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ । ১৯:৫৬

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৪০ জেলায় শনিবার (২৯ আগস্ট) রাত ৯টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে দেশের কয়েকটি এলাকায় হালকা বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া বিষয়ক পূর্বাভাসদাতা মোবাইল অ্যাপ ‘আবহাওয়াবিদ’ জানিয়েছে, শনিবার বিকেল ৫টা ২০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এ ছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বান্দরবান, কক্সবাজার, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু কিছু এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের রাঙামাটি ও খাগড়াছড়ির দু-একটি জায়গায় এবং সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জের বেশ কিছু এলাকায় হালকা বজ্রপাত হতে পারে।

এ ছাড়া দেশের অন্যান্য জেলার দু-একটি এলাকাতেও শনিবার রাত ৯টার মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে ‘আবহাওয়াবিদ’।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!