শ্রীমঙ্গলে পুবালী ব্যাংকের তৃতীয় ম্যানেজার্স..
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ । ১৮:৪৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ । ১৮:৪৬
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
মৌলভীবাজার অঞ্চলের পুবালী ব্যাংক পিএলসি’র ২৭টি শাখার ব্যবস্থাপকদের অংশগ্রহণে “3rd Managers’ Conference 2026” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) শ্রীমঙ্গলের প্যারাগন রিসোর্টে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মৌলভীবাজার অঞ্চলের পুবালী ব্যাংক পিএলসি’র ২৭টি শাখার শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করা, গ্রাহকসেবার মানোন্নয়ন, ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ এবং ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক পিএলসি’র জেনারেল ম্যানেজার শাহ মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুবালী ব্যাংক পিএলসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ ভট্টাচার্য।
পুবালী ব্যাংক পিএলসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার ও মৌলভীবাজার অঞ্চল প্রধান প্রদ্যোত কান্তি দাস সম্মেলনে সভাপতিত্ব করেন।
সম্মেলনে প্রধান অতিথি ব্যাংকের সামগ্রিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে শাখা ব্যবস্থাপকদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার মাধ্যমে ব্যাংকের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
দিনব্যাপী সম্মেলনে মৌলভীবাজার অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা তাদের শাখার কার্যক্রম, সাফল্য, সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় ব্যাংকের কার্যক্রমকে আরও উন্নত ও জনবান্ধব করতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনে পুবালী ব্যাংক পিএলসি’র মৌলভীবাজার অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্মেলনের কার্যক্রম শেষ হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.