নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, বাড়ছে নিখোঁজের..

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ । ১১:০১ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ । ১১:০১

অনলাইন ডেস্ক

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ মানুষের সংখ্যা দ্রুত বেড়ে ১ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৫৭৯টি লাশ। একই সঙ্গে বিভিন্ন এলাকায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

মাত্র প্রায় চার ঘণ্টার ব্যবধানে নিখোঁজের তালিকায় প্রায় এক হাজার মানুষের নাম যুক্ত হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া কয়েকশ মানুষের তথ্য নতুন করে নিখোঁজের তালিকায় অন্তর্ভুক্ত করায় সংখ্যাটি এত দ্রুত বেড়েছে।

এদিকে, নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশির সংখ্যা ৫৭৫ জন। ফলে দুর্গত এলাকায় থাকা বিদেশিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে রাসুয়া জেলার বিভিন্ন সড়ক ও যোগাযোগপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলোতে উদ্ধারকাজ চালানোও কঠিন হয়ে পড়েছে। তবে নিখোঁজদের সন্ধান এবং আটকে পড়া মানুষদের উদ্ধারে বিভিন্ন সংস্থা ও উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, দুর্গত এলাকাগুলো থেকে নতুন তথ্য আসার সঙ্গে সঙ্গে হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!