মির্জাগঞ্জে যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত..
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ । ১৯:২৬ | আপডেট: ২৮ আগস্ট ২০২৬ । ১৯:২৬
মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা যুবদলের নেতা কর্মীরা। আজ শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা যুবদল সভাপতি গাজী রাশেদ শামস্ এর নেতৃত্বে সুবিদখালী সরকারী কলেজ রোডস্থ বাসষ্ট্যান্ড থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসষ্ট্যান্ডে ফিরে এসে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন নবগঠিত কমিটির সভাপতি গাজী রাশেদ শামস্, সাধারন সম্পাদক গাজী মোঃ আতাউর রহমান ও সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহীন হাদী প্রমূখ।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীএমপি, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠিত এ আনন্দ মিছিল ও পথসভায় নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের তিন শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ গত ২৬ আগস্ট মির্জাগঞ্জ উপজেলা যুবদলের ৭সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি ঘোষণা করে প্রেস বিজ্ঞপ্তি দেয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত পত্রে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩০দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা দেয়া হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.