নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার রাষ্ট্রপতি..

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ । ১৬:৫৮ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ । ১৬:৫৮

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশ ও জাতির কল্যাণে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করে এসেছেন। এখন তিনি সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ একজন মানুষ এবং সেই অবস্থান থেকেই দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর কারও প্রতি আমার কোনো রাগ-অনুরাগ থাকবে না। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে আমার একমাত্র লক্ষ্য।’

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতি ও দেশের মানুষের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য রাখতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত-সংক্রান্ত সব বিষয় অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা বজায় রেখে পরিচালনা করতে হবে। এর মাধ্যমে রাষ্ট্রীয় নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখানে একটা পরিবার। সবাই একই জায়গায় কাজ করি। আমরা যখন সুযোগ পাবো, তখন পরস্পরের সঙ্গে কথা বলে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো।’

 

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!