আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের লিগ..
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ । ১৩:২১ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ । ১৩:২১
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের প্লে-অফের লড়াই শেষ হয়েছে। এবার অপেক্ষা মূল পর্বের লিগ পর্বের ড্রয়ের। নতুন মৌসুমকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হবে এই ড্র। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ড্র অনুষ্ঠান।
আগের দুই মৌসুমের মতো এবারও চ্যাম্পিয়ন্স লিগে আলাদা কোনো গ্রুপ পর্ব থাকছে না। লিগ পর্বে প্রতিটি দল আটটি ভিন্ন দলের বিপক্ষে খেলবে। কোন দলের বিপক্ষে ম্যাচ হবে এবং কোন ম্যাচ ঘরের মাঠে বা প্রতিপক্ষের মাঠে হবে, তা ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হবে।
পারফরম্যান্সের ভিত্তিতে অংশ নেওয়া দলগুলোকে চারটি পটে ভাগ করা হয়েছে। প্রতিটি দল চারটি পটের প্রতিটি থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে।
চ্যাম্পিয়ন্স লিগের চার পটের দল
পট-১: পিএসজি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ।
পট-২: বরুসিয়া ডর্টমুন্ড, রোমা, স্পোর্টিং সিপি, অ্যাস্টন ভিলা, পোর্তো, ম্যানচেস্টার ইউনাইটেড, ক্লাব ব্রুগ, রিয়াল বেটিস ও পিএসভি।
পট-৩: ফেইনুর্দ, লিলে, বোডো/গ্লিম্ট, নাপোলি, আরবি লাইপজিগ, ভিয়ারিয়াল, ফেনারবাচে, শাখতার দোনেৎস্ক ও গালাতাসারাই।
পট-৪: স্লাভিয়া প্রাগ, স্লোভান ব্রাতিস্লাভা, স্টুটগার্ট, এএইকে এথেন্স, লাস্ক, কোমো, লঁস, ভাইকিং ও সাবাহ।
যেভাবে হবে ড্র
ড্রয়ের শুরুতে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটি দলের নাম তোলা হবে। এরপর বিশেষায়িত সফটওয়্যারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা হবে ওই দল কোন আটটি ক্লাবের বিপক্ষে খেলবে। একই সঙ্গে কোন ম্যাচ ঘরের মাঠে এবং কোনটি প্রতিপক্ষের মাঠে হবে, সেটিও নির্ধারণ করবে সফটওয়্যার।
এভাবে প্রথম পটের নয়টি দলের প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। এরপর দ্বিতীয় পটের দলগুলোর নিজেদের পট ও নিচের পটের প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। একই প্রক্রিয়ায় তৃতীয় পটের দলগুলো নিজেদের পট ও চতুর্থ পট থেকে প্রতিপক্ষ পাবে। সবশেষে চতুর্থ পটের দলগুলোর নিজেদের পটের প্রতিপক্ষ নির্ধারণ করা হবে।
ড্রয়ের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ নিয়ম মানা হবে। একই দেশের দুটি ক্লাব পরস্পরের বিপক্ষে খেলতে পারবে না। পাশাপাশি একটি দল অন্য কোনো একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলতে পারবে।
ফলে আজকের ড্রয়ের পরই পরিষ্কার হবে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর লিগ পর্বে কার সঙ্গে কার লড়াই হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.