দুমকিতে যুবদলের কমিটি ঘোষণা সভাপতি..
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ । ২০:১৯ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬ । ২০:১৯
মোঃ জসীম উদ্দিন, দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন প্রদান করেছেন। বুধবার (২৬ আগস্ট) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ঘোষিত ৬ সদস্যের আংশিক কমিটিতে মনোনীত নেতৃবৃন্দ হলেন সভাপতি জাকির আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া,সহ-সভাপতি মো. সাইদুর রহমান খান,সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেল,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. কালাশ তালুকদার কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.