নারীদের জন্য তিনটি গ্যাস সিলিন্ডার..

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ । ১৮:৪৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬ । ১৮:৪৮

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় নারীদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৪ আগস্ট) রাজ্য বিধানসভায় তিনি জানান, বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডারের পুরো খরচ সরকার বহন করবে। পাশাপাশি সরকারি বাসে নারীদের বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধাও বাড়ানো হবে।

‘অন্নপূর্ণি সুপার সিক্স’ প্রকল্পের আওতায় আগামী বছরের পঙ্গল উৎসব থেকে সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে বছরে তিনটি গ্যাস সিলিন্ডারের অর্থ দেওয়া হবে। প্রায় ১ কোটি ৩০ লাখ পরিবার এ সুবিধার আওতায় আসবে। এতে সরকারের বছরে ৪ হাজার কোটি রুপির বেশি ব্যয় হতে পারে।

বার্ষিক আয় আড়াই লাখ রুপির মধ্যে থাকা পরিবার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার এবং প্রতিবন্ধী সদস্য থাকা পরিবারগুলো এ সুবিধা পাবেন। প্রথমে সিলিন্ডার কিনে পরে প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিয়ে অর্থ ফেরত নেওয়া যাবে।

এদিকে আগামী ২ অক্টোবর থেকে নারীরা দ্রুতগামী ও বিলাসবহুলসহ বিভিন্ন সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। এ সুবিধা নেওয়ার ক্ষেত্রে যাতায়াতের সংখ্যার কোনো সীমা থাকবে না।

এ ছাড়া কৃষিজমি ও বসতবাড়ির ক্ষতির আশঙ্কায় চেন্নাইয়ের পরন্দুরে প্রস্তাবিত দ্বিতীয় বিমানবন্দর প্রকল্প বাতিলের ঘোষণাও দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!