দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে..
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ । ১৮:৩৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬ । ১৮:৩৮
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের শৃঙ্খলা রক্ষা করাই এখন মূল দায়িত্ব।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বর্তমান সরকারের কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। দল ও জনগণের জন্যও কাজ করছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের জনপ্রিয়তা জনগণের মাঝে অনেকগুণ বেড়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, বিএনপিকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে। তবে হাজারো ষড়যন্ত্র হলেও বিএনপি তা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী জানান, স্থানীয় নেতৃবৃন্দ দলীয় প্রার্থী বাছাই করবেন। দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হবেন বলেও প্রত্যাশা করেন তিনি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.