নিষিদ্ধ দল ছাড়া সব রাজনৈতিক..

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ । ১৮:৩৩ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬ । ১৮:৩৩

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যেকোনো রাজনৈতিক দল সভা-সমাবেশ করতে পারবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সরকারের সমালোচনা করার অধিকারও সবার রয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি দাবি করেন, বিগত সরকারের সময়ে কথা বলার কারণে লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের গ্রেপ্তারের সংস্কৃতি থেকে বর্তমান সরকার বের হয়ে এসেছে। একইসঙ্গে সরকারের গত ছয় মাসের পরিসংখ্যান তুলে ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

মিরাজ শেখের গুমের অভিযোগে কোস্টগার্ডের বিরুদ্ধে তদন্ত চলছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, গুমের অভিযোগ তদন্তে রাষ্ট্র ভুক্তভোগী পরিবারের পাশে রয়েছে।

গুম প্রতিকার ও প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, আগের খসড়াগুলোতে বেশ কিছু অস্পষ্টতা ছিল। যাচাই-বাছাই করে আইনগুলো নতুনভাবে সংসদে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকার আইন বাতিল বা আটকে দিচ্ছে—এমন প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সরকারি বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে মানবাধিকার কমিশনের তদন্তের সুযোগ থাকবে বলেও জানান মো. আসাদুজ্জামান। তবে আইনের প্রয়োগে কোনো নিরপরাধ ব্যক্তি যেন ভুক্তভোগী না হন, সেটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সংবিধান সংস্কার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিরোধী দল থেকে কোনো প্রস্তাব এলে তা যুক্তিসঙ্গত হলে গ্রহণের চেষ্টা করবে সরকার।

তিনি আরও দাবি করেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা করা হয়েছে। বিচার বিভাগের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই দাবি করে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশও যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি।

সবশেষে অতীতের খুন, গুম ও রাজনৈতিক মামলা-মোকদ্দমার সংস্কৃতি থেকে বেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আইনমন্ত্রী।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!