সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনে সংবিধান মেনে চলার প্রতিশ্রুতি মঈন খানের বিআরটিসির ‘পিংক বাসে’ চালু হলো ই-টিকিটিং সেবা যোগ্যতা ও সততার ভিত্তিতে নৌ-বিমানবাহিনীতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ নয়, গণমাধ্যমে নিয়মকানুন রেগুলেট করাই লক্ষ্য : তথ্যমন্ত্রী পার্থ গার্ড অব অনারে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৫ শরিফুলের রেকর্ড ৭ উইকেট, অস্ট্রেলিয়া অলআউট ২১০ রানে দায়িত্ব নেওয়ার পর জিয়া-খালেদার সমাধিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর শ্রদ্ধা সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের কার্যক্রম জোরদারের নির্দেশ

বিআরটিসির ‘পিংক বাসে’ চালু হলো..

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ । ১৪:৪৪ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ । ১৪:৪৪

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

নারী যাত্রীদের জন্য মাত্রই ৫ দিন আগে বিশেষ মহিলা বাস বা ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এবার এই সার্ভিসে যুক্ত হলো ই-টিকিটিং সেবা। আর এই সেবা কার্যক্রম পরিচালনা করবে টিকিটিং প্ল্যাটফর্ম সহজ।

রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় পরিচালিত মোট ১৪টি মহিলা বাসে পজ মেশিনের মাধ্যমে ই-টিকিটিং সেবা দেওয়া হবে। এর ফলে, বাসে ওঠার পর নারী যাত্রীরা পজ মেশিনের মাধ্যমে দ্রুত ও সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন।

সম্প্রতি তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

টিকিটিং প্ল্যাটফর্ম সহজ জানায়, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা টিকিটিং প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে। ই-টিকিটিং কার্যক্রমের পার্টনার হিসেবে সহজ লিমিটেড প্রযুক্তিগত সমাধান ও বাস্তবায়ন সহযোগিতা দিচ্ছে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহজের সংশ্লিষ্ট টিম বিআরটিসির ডিপোগুলোতে সরাসরি উপস্থিত থেকে মহিলা বাসের কন্ডাক্টরদের পজ মেশিন ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে।

প্রশিক্ষণে পজ মেশিন পরিচালনা, ই-টিকিট ইস্যু এবং টিকিটিং-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে কন্ডাক্টরদের ধারণা দেওয়া হয়।

সহজের পক্ষ থেকে আরও বলা হয়, বিআরটিসির মহিলা বাসে ই-টিকিটিং চালু নারী যাত্রীদের জন্য গণপরিবহনে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পজ ভিত্তিক ই-টিকিটিংয়ের মাধ্যমে টিকিট সংগ্রহের প্রক্রিয়া আরও দ্রুত ও সংগঠিত হওয়ার পাশাপাশি যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার মোট ১৪টি মহিলা বাসে এ সেবা চালুর মাধ্যমে পর্যায়ক্রমে গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার সুযোগ তৈরি হয়েছে বলে জানায় সহজ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!