শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি..
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ । ১৩:৫৫ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ । ১৩:৫৫
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ ও অবৈধভাবে আমদানিকৃত পণ্য পাচার রোধে বিজিবির চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীমঙ্গল ও হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন, র্যাব ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্স শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে।
শনিবার বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও বিভিন্ন ধরনের প্রসাধনী জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় অবৈধ মালামাল পাচারের তথ্যের পরিপ্রেক্ষিতে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানে জব্দ করা মালামালের প্রাথমিক সিজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ পণ্য প্রবেশ রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.