শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উল্টোলেজি বানর..

প্রকাশ: 21 August 2026 । 17:34 | আপডেট: 21 August 2026 । 17:45

আতাউর রহমান কাজল:-

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শকে আহত একটি উল্টোলেজি বানর উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল শহরের শ্যামলী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, একটি বানর বৈদ্যুতিক শক খেয়ে মাটিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে তারা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা বৈদ্যুতিক শকে আহত বানরটিকে উদ্ধার করেন। পরে নিশ্চিত হওয়া যায়, এটি একটি উল্টোলেজি বানর ।

উদ্ধারের পর আহত বানরটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বনপ্রাণী বিভাগ সূত্রে জানা যায়, সেখান থেকে বানরটিকে দ্রুত লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে বানরটির চিকিৎসা চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!