সিরিজ বাঁচাতে ম্যাকাইয়ে এক পরিবর্তনের..

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ । ১৪:০১ | আপডেট: ২১ আগস্ট ২০২৬ । ১৫:১০

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ম্যাকাই টেস্টে একাদশে একটি পরিবর্তন এনেছে। দ্বিতীয় টেস্টে জয় না পেলে বাংলাদেশের কাছে প্রথমবারের মতো টেস্ট সিরিজ হারবে অস্ট্রেলিয়া।

ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের জন্য জ্যাক ওয়েদারাল্ডের পরিবর্তে একাদশে ফিরেছেন ম্যাট রেনশ। তিন বছরের বেশি সময় পর টেস্ট দলে ফিরেই ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করবেন তিনি। বাকি জায়গাগুলোতে কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া।

একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন নাথান লায়ন। তাঁর সঙ্গে পেস আক্রমণে রয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। অলরাউন্ডার বিউ ওয়েবস্টারও দলে আছেন। বাইরে থাকছেন স্কট বোল্যান্ড।

আগামীকাল শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। ম্যাচটি হবে ২২ থেকে ২৬ আগস্ট।

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!